কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। জেলার দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর কাজল হোসেন (৪২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৫ মার্চ)সন্ধ্যা ৬টার দিকে নিহতের বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে তারই প্রতিপক্ষের লোকজন। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিহত কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের নেতা এবং একই এলাকার মো. সুন্নতের ছেলে তিনি।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ঘটনার পর থেকেই আশংকাজনক অবস্থায় ছিলেন কাজল মেম্বর। শরীরে স্যালাইন চলছিল। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিলো। এর প্রেক্ষিতে তারা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মজিবর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকান্ডের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি,তবে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর