খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩১ই জুলাই ২০২৬, ১:৪২ এএম

নিজ সংবাদ ॥ পুষ্টি, শিক্ষা ও মানবিক সহায়তার অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ, দরিদ্র, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থী, প্রতিবন্ধী ও অসচ্ছল উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। এ ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। চেক পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য