কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

সোমবার (২০ মার্চ, ২০২৩খ্রিঃ) সকাল ০৯.৩০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া।

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহন বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান অতিথি মহোদয়।

একই দিন সকাল ১১.৩০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া।

প্রধান অতিথি ফেব্রুয়ারি ২০২৩ মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, মাদকদ্রব্য চোরাচালন, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে তথ্য, মানব পাচার/অপহরণ মামলার তথ্য, তদন্তাধীন অপমৃত্যু মামলার বিবরণী, ফেব্রুয়ারি ২০২৩ মাসের রুজুকৃত, তদন্ত ও অনিষ্পত্তিকৃত মামলার বিবরণী ও গত মাস পর্যন্ত মুলতবী মামলার বিবরনীসহ বে-আইনী মোটরযান আটক এবং আটককৃত মোটরযানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার ,ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া, জনাব মোঃ আবুল বাশার এবং জনাব মোঃ ওমর ফারুক, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদ্বয়, কুষ্টিয়া, মিতা রাণী মজুমদার, সহকারি সার্জন, পুলিশ হাসপাতাল, কুষ্টিয়া, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরআই, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর