সোমবার, ২০ই জুলাই ২০২৬, ৫শে শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ই জুলাই ২০২৬, ৫শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন রাধানগরে ফুটবলের ফাইনাল খেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮-৩০ জন কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারির সাজা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে : মামুনুল হক কুষ্টিয়ায় এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি দৌলতপুরে পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ৬ই জুলাই ২০২৬, ১:৫৯ এএম

সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন

কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে আগামীকাল মানববন্ধন

 

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার বহুল আলোচিত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকাণ্ডের ৪ বছর পেরিয়ে গেলেও সঠিক বিচার পাইনি পরিবার। মামলার নেই কোনো অগ্রগতি, প্রশাসনের কার্যক্রমে এমন ধীরগতি দেখে তার পরিবার অত্যন্ত মর্মাহত। আসামী ধরা কিংবা মামলার চূড়ান্ত প্রতিবেদনেও রয়েছে ধোঁয়াশা। সন্তানহারা পরিবার বিচারের আশায় কতটা অসহায় সেটা রুবেলের পরিবারকে না দেখলে বোঝা দ্বায়। সাংবাদিক রুবেল হত্যায় কুষ্টিয়ার সকল স্তরের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে এবং তার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে কুষ্টিয়া সাংবাদিক নেতৃবৃন্দ।

আসছে ৭ জুলাই সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে সাংবাদিক মহল ও নিহতের পরিবার। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পিবিআইর চলমান তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং তাদের বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। ২০২২ সালের ৩ জুলাই রাতে কুষ্টিয়া শহর থেকে নিখোঁজ হন সাংবাদিক রুবেল।

নিখোঁজের চার দিন পর, ৭ জুলাই কুমারখালী উপজেলার গড়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার হলে পুরো কুষ্টিয়াসহ দেশের সাংবাদিক সমাজে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। একজন কর্মরত সাংবাদিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি প্রদান এবং দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে। রুবেলের পরিবারের অভিযোগ, চার বছর পার হলেও তারা কাক্সিক্ষত ন্যায়বিচার পাননি। তাদের ভাষায়, তদন্ত ও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় পরিবার চরম অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তি, পরিকল্পনাকারী ও সহযোগীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের মতে, এ মামলার সুষ্ঠু বিচার শুধু একটি পরিবারের ন্যায়বিচারের বিষয় নয়, এটি সাংবাদিকদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্নও। গত ২০২২ সালের ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় পত্রিকা অফিসে ছিলেন হাসিবুর রহমান রুবেল। তখন মুঠোফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। এর পাঁচদিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় গড়াই নদী ওপর নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৮ জুলাই রাতে নিহত রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে সাংবাদিক রুবেল হত্যাকাণ্ডের বিচার চেয়ে আগামীকাল ৭ জুলাই মঙ্গলবার আবারো মানববন্ধনের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকসহ কুষ্টিয়া জেলার সকল সাংবাদিকবৃন্দ।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর এবং  সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়ের রিপন  কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এই মানববন্ধনের ডাক দেন। এর আগে রুবেল হত্যা মামলার দ্রুত তদন্ত ও বিচার দাবিতে কুষ্টিয়ার সাংবাদিকরা একাধিকবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন। সাংবাদিক নেতাদের দাবি, মামলার দীর্ঘসূত্রতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা মনে করেন, তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার কার্যক্রম শুরু করা সময়ের দাবি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহবুব রহমান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। মামলার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন তথ্য-উপাত্ত, আলামত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই-বাছাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করি খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব। রুবেলের পরিবার, সহকর্মী ও কুষ্টিয়ার সাংবাদিক সমাজের প্রত্যাশা, চার বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পিবিআই দ্রুত তদন্ত শেষ করবে এবং আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। একই সঙ্গে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, এ বহুল আলোচিত হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়ের রিপন বলেন, হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসনের ভূমিকা রহস্যজনক।  প্রশাসন পারেনা এমন কোন কাজ নাই।  অথচ চার বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত  প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত  করতে পারেন নাই। এটা প্রশাসনের অবহেলা ছাড়া কিছু না। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত এই বিষয়ে আপডেট জানানো সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর বলেন, হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডকে ঘিরে পুলিশের ভূমিকা রহস্যজনক। চার বছর পেরিয়ে পাঁচ বছরে গড়ালেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই। আমরা চায় হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের চিহ্নিত করে  দ্রুত গ্রেপ্তারপূর্বক তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

 

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.