সোমবার, ২৭ই জুলাই ২০২৬, ১২শে শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ই জুলাই ২০২৬, ১২শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী জাকির সরকার  যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কাজল মাজমাদার  মিলপাড়া শাহী জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টানা বর্ষণে কুমারখালীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ভোগান্তি কুষ্টিয়ায় বাংলাদেশ স্কাউটস এর তাবু জলসা  কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ার সাংবাদিকতা ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের বিদায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদন্ড

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১ই জুলাই ২০২৬, ২:৪৮ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদন্ড

ঢাকা অফিস ॥ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে তিন নম্বর অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ করে দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং উভয় চার্জে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়। এছাড়া ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে খালাস দেন আদালত। আলাদা আলাদা দণ্ড হলেও তাকে ১০ বছরের সাজা ভোগ করতে হবে। ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটর।

এদিন দুপুর ১টা ৪২ মিনিটে মামলার একমাত্র আসামি ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসকক্ষে থাকা কাঠগড়ায় তোলা হয়। এর ১০ মিনিট পর ২১১ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ পড়েন ট্রাইব্যুনাল-২ এর দ্বিতীয় সদস্য বিচারক শাহরিয়ার কবীর। সাক্ষীদের কিছু বিবরণ ও তথ্যপ্রমাণের দিক তুলে ধরেন প্রথম সদস্য মঞ্জুরুল বাছিদ। রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার করা হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে বলপ্রয়োগে উসকানি এবং যৌথ ষড়যন্ত্রের বিষয়গুলো প্রমাণিত হয়েছে।

মূল অভিযোগের বিবরণ নিচে দেওয়া হলো: ২০২৪ সালের ১৮ জুলাই একটি বিদেশি গণমাধ্যমে এবং ২৭ জুলাই দেশীয় একটি টেলিভিশন চ্যানেলে উসকানিমূলক সাক্ষাৎকার দেন ইনু। সেখানে তিনি ছাত্র-জনতার আন্দোলনকে ‘বিএনপি-জামায়াত, সন্ত্রাসী, জঙ্গি ও সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ বলপ্রয়োগের উসকানি দেন এবং সরকারি দমন-পীড়নকে কৌশলে সমর্থন করেন। ১৯ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশব্যাপী সেনা মোতায়েন, কারফিউ জারি এবং নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে ‘দেখামাত্র গুলি’ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ইনু সরাসরি উসকানি, প্ররোচনা ও সহায়তা দেন। পরবর্তীতে ২৯ জুলাইয়ের সভায়ও তিনি এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন।

২০ জুলাই দুপুরে ইনু নিজ জেলা কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপারকে (এসপি) ফোন করে আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা তৈরি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই নির্দেশনার পর ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়ায় পুলিশ ও ১৪ দলের ক্যাডাররা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, মো. উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ। অভিযোগে প্রমাণিত হয়েছে, আন্দোলন চলাকালীন ইনু সার্বক্ষণিকভাবে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র (লেথাল উইপন) ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও বোমা চালানো, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রস্তাব বাস্তবায়ন এবং নিরীহ ছাত্র-জনতাকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হত্যা, আটক ও নির্যাতনের সব ধরনের যৌথ পরিকল্পনা ও উসকানিতে তিনি জড়িত ছিলেন।

৪ আগস্টেও তিনি শেখ হাসিনার নেওয়া একই ধরনের দমনমূলক সিদ্ধান্তকে অনুমোদন দেন। মামলার বিবরণী অনুযায়ী, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কুষ্টিয়া শহরের সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে আসেন। সকাল ১০টার দিকে তারা হাসপাতাল মোড় হয়ে মজমপুরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে শেখ হাসিনা, মাহবুবউল আলম হানিফ এবং হাসানুল হক ইনুর যৌথ পরিকল্পনা ও পূর্ব নির্দেশনার আলোকেই স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের সশস্ত্র ক্যাডাররা পুলিশের ছত্রছায়ায় নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়।

এরই ফলশ্রুতিতে দুপুর দেড়টা থেকে বিকেল ৪টার মধ্যে শহরের বক চত্বর, বার্মিজ গলি, আড়ং-এর সামনে, তুলাপট্টি এবং ফায়ার সার্ভিসের বিপরীত পাশের সড়কে গুলিবিদ্ধ হয়ে ওই ৬ জন নিরীহ মানুষ নিহত হন। একই সাথে রাইসুল হকসহ অসংখ্য আন্দোলনকারী গুরুতর আহত হন। সব দিক বিবেচনা করে আদালত গতকাল আসামির বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের এই রায় দিলেন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ থেকে হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেন সংস্থাটির কর্মকর্তারা। আর এ প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একইদিন আমলে নিয়ে ইনুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।

এরপর প্রসিকিউশন-আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে ২ নভেম্বর সুনির্দিষ্ট আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত বছরের ৩০ নভেম্বর এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১ ডিসেম্বর। তদন্ত কর্মকর্তাসহ জাসদের এই নেতার বিরুদ্ধে মোট ১০ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাফাই সাক্ষ্য নেওয়া হয় দুজনের। সাক্ষ্যগ্রহণের এ ধাপের পর চলতি বছরের ২ এপ্রিল থেকে চলতে থাকে যুক্তিতর্ক। এ মামলায় প্রথমেই যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। এরপর প্রসিকিউশনের যুক্তি তুলে ধরা হয়। আর এ পর্ব সম্পন্ন হয় ১৪ মে। ওই দিনই রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২।

এরপর ২২ জুন রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ জুন রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। এ মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন ১০ জন। এর মধ্যে চাক্ষুষ সাক্ষী তিনজন, বিশেষজ্ঞ দুজন, ভুক্তভোগী পরিবারের একজন, জব্দতালিকা সাক্ষী দুজন, জেলার সাক্ষী একজন ও তদন্তকারী কর্মকর্তা একজন। এছাড়া ডকুমেন্ট প্রদর্শন করা হয় ২০ সিরিজ ও বস্তু প্রদর্শনী পাঁচটি। প্রসিকিউশনের আনা আট অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ভারতের মুম্বাইভিত্তিক সংবাদমাধ্যম ‘মিরর নাউ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে আন্দোলনকারীদের বিএনপি-জামায়াত ও সন্ত্রাসী-জঙ্গি হিসেবে আখ্যায়িত করে সর্বোচ্চ বলপ্রয়োগের উসকানি দেন হাসানুল হক ইনু।

১৯ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া সভায়ও অংশ নেন তিনি। ১৪ দলীয় জোটের ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত তথা নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতাকে দমনে ‘শ্যুট অ্যাট সাইট’ নির্দেশনা কার্যকরেও ভূমিকা রাখেন জাসদের এই সভাপতি। এছাড়া ২০ জুলাই দুপুরে আন্দোলন দমনের উদ্দেশ্যে নিজ জেলা কুষ্টিয়ার পুলিশ সুপারকে আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা প্রণয়নসহ ব্যবস্থা নিতে ফোনে নির্দেশ দেন। তার এমন নির্দেশনা বাস্তবায়নে পুলিশসহ ১৪ দলীয় জোটের সশস্ত্র বাহিনী নিয়ে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়েন তৎকালীন এসপি।

তাদের গুলিতে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এছাড়া জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছত্রীসেনা নামানো, হেলিকপ্টার দিয়ে গুলি ছুড়ে হত্যা, বোম্বিং, আটক-নির্যাতনের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনাসহ সব ধরনের উসকানি দিয়ে শেখ হাসিনাকে নির্দেশনা দিতেন ইনু। একইসঙ্গে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড সংঘটনসহ নির্যাতন-নিপীড়নকে কৌশলে সমর্থন করেন তিনি। এছাড়া ২৯ জুলাই শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া জোটের আরেকটি সভায় উপস্থিত ছিলেন ইনু।

সেখানেও নানান উসকানি দিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের প্রস্তাব দেন। ফলে এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ১৪ দলীয় জোটের সশস্ত্র ক্যাডারের হত্যাকাণ্ড আর নির্যাতনকে বৈধতা দেন এই আসামি। আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগে তথা ৪ আগস্ট কারফিউ জারি করে গুলি ছুড়ে ছাত্র-জনতাকে হত্যাসহ শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ অনুমোদন করেন ইনু। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ইনুর বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, তাতে সন্তোষ্ট নন রাষ্ট্রপক্ষ। ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ। মামলার চূড়ান্ত যুক্তিতর্কে তিনি দাবি করেন, এ মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন থেকে ইনুর সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে ‘নিকৃষ্টতম অবিচার’ ও ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তার সহধর্মিণী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  আফরোজা হক রীনা। গতকাল মঙ্গলবার (৩০ জুন) ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসানুল হক ইনুর জীবনসঙ্গী আফরোজা হক সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন। 

 

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.