কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসককে ডুসাকের ফুলেল শুভেচ্ছা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসককে ডুসাকের ফুলেল শুভেচ্ছা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মোঃ সোহরাব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসাক)। সম্প্রতি ডুসাকের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। ডুসাক নেতৃবৃন্দ জানান, অধ্যক্ষ মোঃ সোহরাব উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি একাধিক আয়োজনে অংশ নিয়ে সংগঠনকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জুগিয়েছেন। বর্তমানে তিনি ডুসাকের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এসময় নেতৃবৃন্দ শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের অবদানের প্রশংসা করেন এবং তাঁর নতুন দায়িত্বে সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসাকের সভাপতি মোঃ রফিকুল আলম টুকু, সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।