কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া কোর্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখা এবং জিপিশীপ ও পিপিশীপ-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) কুষ্টিয়া আইনজীবী সমিতির হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জিপি এ্যাড. মাহাতাব উদ্দিন, পিপি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম, নারী ও শিশু কোর্টের পিপি এ্যাড. আব্দুল মজিদ, দুদক পিপি আব্দুল মান্নাফ।

এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র এ্যাড. খাদেমুল, এ্যাড. আব্দুল ওয়াদুদ, এ্যাড হাফিজুল ইসলাম মুনীর প্রমুখ। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব জাতি কখনো ভুলবে না। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার শপথ নিচ্ছি।” আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর