খোকসায় ৫ খামারির মাঝে পাঠা বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ৫ খামারির মাঝে পাঠা বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২১, ২০২৬

সবুজ আলী, খোকসা ॥ বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সংরক্ষণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় খামারিদের মাঝে বিনামূল্যে পাঠা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) বিকেল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। পাঠা বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্ষুদ্র ঋণ কর্মকর্তা শাকিল রায়হান।

এছাড়াও প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলার ৫টি ইউনিয়নের ৫ জন নির্বাচিত খামারিকে প্রত্যেককে ২টি করে পাঠা প্রদান করা হয়। উপকারভোগীরা হলেন— হেলালপুর গ্রামের মান্য মণ্ডল, শোমসপুর গ্রামের গোপাল সরকার, শিমুলিয়া গ্রামের সঞ্জয় কুমার সরকার এবং আমবাড়িয়া গ্রামের শ্রী উত্তম কুমার সরকারসহ আরও একজন খামারি। পাঠা প্রাপ্ত খামারিরা জানান, তারা এই সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা আশা করছেন, এসব ছাগল থেকে বংশবিস্তার করে ভবিষ্যতে তাদের খামার আরও সম্প্রসারণ করতে পারবেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন, “এই উদ্যোগের মাধ্যমে খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং ছাগল পালনকে আরও সম্প্রসারিত করাই আমাদের মূল লক্ষ্য।