কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

15 2 কুমারখালীতে সাবেক এমপি-চেয়ারম্যান-মেয়রসহ ২৪ জনের নামে মামলা

কুমারখালীতে সাবেক এমপি-চেয়ারম্যান-মেয়রসহ ২৪ জনের নামে মামলা

কুমারখালী প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলা ও ভাঙচুরের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার (২৪ আগষ্ট) সকালে আসাদুজ্জামান আলী খান নামে এক ছাত্র বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মামলা করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ১০ থেকে ১৫ জন। মামলা নম্বর ১০। সন্ধায় এ তথ্য জানিয়েছেন থানা পুলিশ। […]
Read more
05 22 এএসপি লালনের হুকুমে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এএসপি লালনের হুকুমে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে মামুন (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। একই এলাকার বাসিন্দা ও চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আনিসুজ্জামান লালনের হুকুমে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার […]
Read more
03 23 সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকান্ডের বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ আগস্ট) কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সকাল ১১ টার দিকে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন  (কেইউজে) (রেজি নং-২০৬৯) এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভপতিত্বে মানববন্ধন পরিচালনা […]
Read more
19 1 ক্যাম্পাসের বাইরের ভিসি চায় না ইবি শিক্ষার্থীরা

ক্যাম্পাসের বাইরের ভিসি চায় না ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে ক্যাম্পাসের অভ্যন্তরীণ কোন শিক্ষককে ভিসি চেয়ে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ কে ইবির উপাচার্য হিসেবে নিয়োগের গুঞ্জন উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই প্রতিবাদে গতকাল শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শতাধিক শিক্ষার্থীদের […]
Read more
18 1 মিরপুরে রাগিব রউফ চৌধুরী মতবিনিময়  

মিরপুরে রাগিব রউফ চৌধুরী মতবিনিময়  

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা গ্রামে নিজ বাসভবনে মিরপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্র ছাত্রী নিয়ে মতবিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতির সাবেক কোষাধক্ষ্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি বলেন ছাত্র ছাত্রীদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর আমি। ছাত্র ছাত্রীর আত্মহুতী ও […]
Read more
16 4 কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও দোয়া মাহফিল

নিজ সংবাদ ॥ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে কুষ্টিয়ায় সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র অভিভাবক ও তওহিদী জনতা কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক রাজী উদ্দিন আহমাদ শাহীন। পরিচালনা করেন জামায়াতে ইসলামী […]
Read more
14 5 ভেড়ামারা পরানখালিতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

ভেড়ামারা পরানখালিতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

ভেড়ামারা প্রতিনিধি ॥ বৈষম্য বিরোধী আন্দোলনের উপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলা ও জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও খুনিদের বিচারের দাবিতে  এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪ টার সময় জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি বাজারের উপর বৈষম্য […]
Read more
13 9 ১৪ দফা দাবিতে আন্দোলনে ইবির আইন বিভাগের শিক্ষার্থীরা

১৪ দফা দাবিতে আন্দোলনে ইবির আইন বিভাগের শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি ॥ সেশনজট নিরসনসহ ১৪ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে মীর মশাররফ ভবনের ৩ তলায় বিভাগের সামনে অবস্থান করে তারা। পরে বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন। এসময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলসহ ৯ […]
Read more
10 18 দৌলতপুরে ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

দৌলতপুরে ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যান চালকের ঘুষি খেয়ে অপর ভ্যান চালকের মূত্যু হয়েছে। গতকাল শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক বারু প্রামানিক (৬৫) দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামমনাই গ্রামের মৃত বিদু প্রামানিকের ছেলে। দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান চালক বারু প্রামানিক তার […]
Read more
09 19 বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই ক্লাস-পরীক্ষা শুরুর দাবি ইবি’র ডিনদের

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই ক্লাস-পরীক্ষা শুরুর দাবি ইবি’র ডিনদের

ইবি প্রতিনিধি ॥ দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ক্লাস-পরীক্ষা চালু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা। গতকাল শনিবার (২৪ আগস্ট) সাকাল ১০ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত ডিনস কমিটির সভা থেকে এই আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক […]
Read more
1 569 570 571 572 573 947

সর্বাধিক পঠিত