কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

18 2 দৌলতপুরে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

দৌলতপুরে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ জানান, গত মঙ্গলবার গভীর রাতে নাশকতা মামলার […]
Read more
17 4 কেউ কারো প্রতি অশালীন আচরণ করবেন না: বাচ্চু মোল্লা 

কেউ কারো প্রতি অশালীন আচরণ করবেন না: বাচ্চু মোল্লা 

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও রাষ্ট্র মেরামতে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেল তিনটায় দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপস্থিত থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। […]
Read more
16 4 ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে, অভিযুক্ত আরও ৯ জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ […]
Read more
15 3 চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে দেখানো নাচোলের ইউএনও কামাল ওএসডি

চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে দেখানো নাচোলের ইউএনও কামাল ওএসডি

ঢাকা অফিস ॥ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে নিজের চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে দেখানোর অভিযোগ ওঠা নাচোলের ইউএনও মো. কামাল হোসেনকে নাচোল উপজেলা থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা একটি প্রজ্ঞাপন জারি করেছে। জানা যায়, গতকাল বুধবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল […]
Read more
14 4 কুষ্টিয়া-৪ আসনে মূল লড়াই হবে বিএনপি-জামায়াত

কুষ্টিয়া-৪ আসনে মূল লড়াই হবে বিএনপি-জামায়াত

বিশেষ প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-০৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে এই আসনে বিএনপি তিনবার বিজয় লাভ করেছে। বিপরীতে জামায়াতের প্রার্থীরা পূর্ববর্তী কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। বিগত জাতীয় […]
Read more
13 4 কুষ্টিয়ায় অনুমোদনহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি

কুষ্টিয়ায় অনুমোদনহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরজুড়ে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান। এসব দোকানের নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা বা বিস্ফোরক লাইসেন্স, ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদন ছাড়া সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। শহরের মুদি দোকান, ফার্মেসি, ক্রোকারিজ এমনকি ফাস্টফুডের দোকানেও এখন বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। বিক্রেতাদের অনেকেই স্বীকার করেছেন, তাঁদের […]
Read more
12 4 কুষ্টিয়ায় উত্তেজনা কাটিয়ে একত্রিত বিএনপি 

কুষ্টিয়ায় উত্তেজনা কাটিয়ে একত্রিত বিএনপি 

ধানের শীষের পক্ষে মাঠে নামছেন সবাই     বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পর কুষ্টিয়ায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে। বর্তমানে দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় […]
Read more
10 4 কুষ্টিয়া-৪ আসনে প্রার্থী পরিবর্তন না করলে বিএনপির ভরাডুবি হবে

কুষ্টিয়া-৪ আসনে প্রার্থী পরিবর্তন না করলে বিএনপির ভরাডুবি হবে

সংবাদ সম্মেলনে দাবি কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে সংবাদ সম্মেলন অনু্ষ্িঠত হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেল পৌণে ৫টায় কুমারখালী হলবাজার এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমারখালী-খোকসা তৃনমূল বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য […]
Read more
08 5 দৌলতপুর চরাঞ্চলের ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি মুজা সরদার গ্রেফতার

দৌলতপুর চরাঞ্চলের ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি মুজা সরদার গ্রেফতার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের হবিরচর ও মরিচা চৌদ্দহাজার মৌজা চরাঞ্চলে সংঘটিত ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি মুজা সরদার ওরফে মুজা চোরকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দৌলতপুর উপজেলার ফিলিপনগরের হবিরচর, চিলমারী ও মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার চরাঞ্চলে আলোচিত ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুজা সরদারকে বিশেষ […]
Read more
07 5 বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে শৃঙ্খলাবদ্ধ ও মর্যাদাপূর্ণ আয়োজন করা হবে: জেলা প্রশাসক

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে শৃঙ্খলাবদ্ধ ও মর্যাদাপূর্ণ আয়োজন করা হবে: জেলা প্রশাসক

কুষ্টিয়ায় বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় মহান বিজয় দিবস ২০২৫ ও শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফেন এর সভাপতিত্বে […]
Read more
1 390 391 392 393 394 947

সর্বাধিক পঠিত