কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

01 10 মিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি

মিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ পক্ষ উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল-নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। এই উপলক্ষে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় […]
Read more
0022 কুষ্টিয়ায় ১৯ জন মাদকসেবী গ্রেফতার

কুষ্টিয়ায় ১৯ জন মাদকসেবী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পুলিশ, র‌্যাব,ও সেনাবাহিনীর সমন্বিত যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ১৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে কুষ্টিয়া সদর থানাধীন, মিলপাড়া, থানাপাড়া, থানা পাড়া, মজমপুর, চৌরহাস, জগতী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও […]
Read more
021 2 কুষ্টিয়ার বিত্তিপাড়া বধ্যভূমি মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা

কুষ্টিয়ার বিত্তিপাড়া বধ্যভূমি মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বধ্যভূমি দিবস উদযাপন করা হয়েছে।  গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইবি থানাধীন বিত্তিপাড়া (বাজার সংলগ্ন) বধ্যভূমিস্থলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বধ্যভূমি রক্ষণা বেক্ষণ কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, পরিচালনা করেন কমিটির সদস্য সচিব, […]
Read more
020 4 দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ব্যালটে বিপ্লব ঘটাবে: প্রকৌশলী জাকির সরকার

দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ব্যালটে বিপ্লব ঘটাবে: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুষ্টিয়া শহরে দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৬ টার দিকে শহরের জগতি রেল বাজারে ১৯ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন […]
Read more
19 4 হালসা আইডিয়াল স্কুলে বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা

হালসা আইডিয়াল স্কুলে বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা

আজাদ সানি ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা আইডিয়াল স্কুলে বর্ণিল আয়োজনে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে অত্র স্কুলের সভাপতি ও হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা। হালসা আইডিয়াল স্কুলের পরিচালক রাশিদুল […]
Read more
18 4 খোকসায় চোর আখ্যা দিয়ে ভ্যানচালককে পেটানো অভিযোগ 

খোকসায় চোর আখ্যা দিয়ে ভ্যানচালককে পেটানো অভিযোগ 

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় চোর আখ্যা দিয়ে পেটানো হয়েছে এক ভ্যানচালককে। এতে ভেঙে গেছে তাঁর ডান হাতের কবজি ও ডান পায়ের একটি হাড়। সপ্তাহখানেক ধরে তিনি শয্যাশায়ী থাকায় বিপাকে পড়েছে পরিবার। এ ঘটনায় অভিযুক্ত বিএনপির কর্মী রুহুল শেখ গাঁজা সেবনের দায়ে ওই চালককে পিটুনির কথা স্বীকার করে বলেন, মারধরটা বেশি হয়ে গেছে। ১ ডিসেম্বর […]
Read more
17 6 ইবি হল ফিস্টে আবাসিক-অনাবাসিক পার্থক্য

ইবি হল ফিস্টে আবাসিক-অনাবাসিক পার্থক্য

ইবি প্রতিনিধি ॥ আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উন্নত খাবার পরিবেশনের জন্য আবাসিক শিক্ষার্থীদের জন্য ৬০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা ফিস্ট মূল্য নির্ধারণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) হল প্রশাসন। হল ফিস্টে আবাসিক-অনাবাসিক মূল্য পার্থক্য থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনাবাসিক শিক্ষার্থীরা জানান, ‘আমরা হলে থাকি না কিন্তু […]
Read more
16 6 কুষ্টিয়ায় মাদকসেবীর হামলায় স্কুল ছাত্র আহত

কুষ্টিয়ায় মাদকসেবীর হামলায় স্কুল ছাত্র আহত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মাদকসেবীর হামলায় এক স্কুল ছাত্র আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ওই স্কুলে ছাত্রের নাম সামিউর রহমান সামি। সে হাটশ হরিপুর শালদাহ গ্রামের মোঃ সোহেল রেজার ছেলে ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ১০ম […]
Read more
15 7 খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের প্রতীক: মেহেদী রুমী

খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের প্রতীক: মেহেদী রুমী

কুমারখালী প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের ধোকরাখোল কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আজগর আলী মন্ডলের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮, কুষ্টিয়া ৪ […]
Read more
14 8 সাংবাদিক ওহেদুজ্জামান সেলিম আর নেই

সাংবাদিক ওহেদুজ্জামান সেলিম আর নেই

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার খাজানগর উত্তর পাড়া নিবাসী প্রিয় মুখ, সম্মানিত সাংবাদিক লেখক ওহেদুজ্জামান অর্ক (সেলিম) আমাদের মাঝে আর নেই। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নিজ গ্রাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওহেদুজ্জামান (সেলিম) দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় সুনাম, সততা ও […]
Read more
1 349 350 351 352 353 947

সর্বাধিক পঠিত