কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

15 1 জেলা প্রশাসককে প্রত্যাহারের প্রতিবাদে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি

জেলা প্রশাসককে প্রত্যাহারের প্রতিবাদে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শহরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আহত জুলাই যোদ্ধারা। গতকাল রোববার (১ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে তাকে প্রত্যাহার করা হয়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই আদেশে আরও চারজন জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন […]
Read more
13 1 কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার (১ মার্চ) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার এস.সি.বি রোড ও বড়বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. […]
Read more
11 1 বাকপ্রতিবন্ধী জামিরুলকে নতুন রিকশা দিলেন কুষ্টিয়ার ডিসি

বাকপ্রতিবন্ধী জামিরুলকে নতুন রিকশা দিলেন কুষ্টিয়ার ডিসি

বিশেষ প্রতিনিধি ॥ ইফতার বিতরণ ঘিরে যখন চারদিকে মানবিকতার চিত্র, ঠিক তখনই ঘটেছিল এক দুঃখজনক ঘটনা। কুষ্টিয়া শহরে বিনামূল্যে বিতরণকৃত ইফতার নিতে গিয়ে ঋণ নিয়ে কেনা নিজের একমাত্র উপার্জনের মাধ্যম রিকশাটি হারিয়েছিলেন জামিরুল ইসলাম নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। গত শনিবার (১ মার্চ) ইফতার নিতে যেয়ে কুষ্টিয়া শহরস্থ এনএস রোডের একটি রেস্টুরেন্টের সামনে […]
Read more
10 1 কুষ্টিয়ায় শতাধিক পরিবারের পাশে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম

কুষ্টিয়ায় শতাধিক পরিবারের পাশে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম

কুমারখালী প্রতিনিধি ॥ রমজান মাসকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম (ওয়াইডিএফ)। এর অংশ হিসেবে গতকাল রবিবার (১ মার্চ) কুমারখালী সরকারি কলেজ মাঠে শতাধিক পরিবারের হাতে খাদ্য প্যাকেজ তুলে দেওয়া হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল জানান, পর্যায়ক্রমে দুই […]
Read more
09 1 ইবির সাংবাদিকতা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ইবির সাংবাদিকতা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ইবি প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের ফলাফল ‘ভ্যানিশ’ করার ভয়ভীতি, ইন্টার্নাল মার্কে দ্বিচারিতা, ডমিনেট করার চেষ্টা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপসহ একাধিক অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক তন্ময় সাহা জয়ের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে তার ক্লাস বর্জন করেছেন বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ ঘটনায় গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিভাগটির সভাপতি ড. […]
Read more
08 1 কুষ্টিয়াসহ ৫ জেলার ডিসি প্রত্যাহার 

কুষ্টিয়াসহ ৫ জেলার ডিসি প্রত্যাহার 

বিশেষ প্রতিনিধি ॥ প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ ৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। গতকাল রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারীকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রত্যাহার হওয়া কর্মকর্তারা […]
Read more
07 1 কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার (১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকাল […]
Read more
06 1 খোকসায় বাজার মনিটরিংয়ে জাটকা ইলিশ জব্দ

খোকসায় বাজার মনিটরিংয়ে জাটকা ইলিশ জব্দ

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ভবানীগঞ্জ বাজারে বাজার মনিটরিং অভিযানে জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল রবিবার (১ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন খোকসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ বিক্রির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে মাছগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় দান করা হয়। প্রশাসনের […]
Read more
05 1 কুষ্টিয়া পৌর এলাকায় সড়কের পাশে ড্রেনেজ সংকট

কুষ্টিয়া পৌর এলাকায় সড়কের পাশে ড্রেনেজ সংকট

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। বিশেষ করে সরু সড়কগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও ড্রেন থেকে তোলা কাঁদা রাস্তার ওপর ফেলে রাখার কারণে চলাচলে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। স্থানীয়রা জানান, অনেক এলাকায় ড্রেন পরিষ্কারের পর কাঁদা ও বর্জ্য দীর্ঘ সময় রাস্তার ওপর পড়ে থাকে। এতে […]
Read more
04 দৌলতপুরে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান

দৌলতপুরে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি মাটি বোঝাই ট্রলি জব্দ এবং চালককে আটক করেছে উপজেলা ভূমি অফিস। গতকাল রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর উপজেলা ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে চলা অবৈধ মাটি […]
Read more
1 242 243 244 245 246 947

সর্বাধিক পঠিত