কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

14 6 ঢাকায় কুষ্টিয়া বনশ্রী সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকায় কুষ্টিয়া বনশ্রী সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকায় কুষ্টিয়া বনশ্রী সোসাইটি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে অবস্থিত আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুষ্টিয়া বনশ্রী সোসাইটি ঢাকার কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে […]
Read more
13 6 ইবি শিক্ষিকা হত্যার বিচারসহ পাঁচ দাবি শিক্ষার্থীদের

ইবি শিক্ষিকা হত্যার বিচারসহ পাঁচ দাবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিভাগটির শিক্ষার্থীরা। গতকাল শনিবার (৭ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এই স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক […]
Read more
12 6 কুষ্টিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি ॥ জ্বালানি তেলের সংকট ও সরবরাহ অনিশ্চয়তার খবরে কুষ্টিয়ার বিভিন্ন তেল পাম্পে ভিড় বেড়েছে। মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে মোটরসাইকেলে মাত্র ২০০ টাকার জ্বালানি নেওয়ারও সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। এদিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই প্রতিষ্ঠানকে মোট […]
Read more
011 কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকটের গুজবে পাম্পে দীর্ঘ লাইন

কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকটের গুজবে পাম্পে দীর্ঘ লাইন

বিশেষ প্রতিনিধি ॥ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কুষ্টিয়ায় জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির আতঙ্কে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে। মোটরসাইকেল ও গাড়িচালকরা তেল নিতে ভিড় করছেন, তবে বেশিরভাগ পাম্পে ২০০ টাকার বেশি জ্বালানি তেল মিলছে না। শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া […]
Read more
10 7 দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, মদ ও বিভিন্ন প্রকার মাদকদব্য উদ্ধার হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির টহল দল শুক্রবার রাত ১২টার দিকে সীমান্ত সংলগ্ন মদনের ঘাট এলাকায় অভিযান […]
Read more
09 7 খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার ব্রিগেড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে। গতকাল শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে […]
Read more
07 7 কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে কুষ্টিয়া শহরের এন.এস রোড এলাকায় কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কাপড়, জুতা-স্যান্ডেল এবং […]
Read more
06 7 হরিনারায়ণপুর বাজারে ১৬ দিনে ৩ চুরি

হরিনারায়ণপুর বাজারে ১৬ দিনে ৩ চুরি

ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুর বাজার এলাকায় অল্প সময়ের ব্যবধানে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মাত্র ১৬ দিনের ব্যবধানে দিনে দুপুরে তিনটি চুরির ঘটনা ঘটায় এলাকায় নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি হরিনারায়ণপুর বাজারের রাকিব ফার্মেসি […]
Read more
05 7 ঝাউদিয়ায় চাঁদা না দেওয়ায় পান বিক্রেতাকে কুপিয়ে জখম

ঝাউদিয়ায় চাঁদা না দেওয়ায় পান বিক্রেতাকে কুপিয়ে জখম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামে চাঁদা না দেওয়ায় মুক্তার আলী নামে এক পান বিক্রেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। শুক্রবার সকালে বাজারে যাওয়ার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কথিত জাসদ গণবাহিনীর নেতা আরিফুল ও রিপনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ […]
Read more
04 6 ইবি শিক্ষিকা রুনা হত্যা: স্ত্রী হত্যার বিচার দাবিতে চার সন্তান নিয়ে মানববন্ধনে স্বামী

ইবি শিক্ষিকা রুনা হত্যা: স্ত্রী হত্যার বিচার দাবিতে চার সন্তান নিয়ে মানববন্ধনে স্বামী

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহত শিক্ষিকার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। গতকাল শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত শিক্ষিকার […]
Read more
1 233 234 235 236 237 947

সর্বাধিক পঠিত