কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

05 11 কুমারখালীতে প্রথমবারের মত চিত্র প্রদর্শনী 

কুমারখালীতে প্রথমবারের মত চিত্র প্রদর্শনী 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর কুলঘেঁষে অবস্থিত কুমারখালী পাবলিক লাইব্রেরি। আধাপাকা লাইব্রেরির উত্তর -পূর্ব-দক্ষিণ দেওয়ালে টাঙানো হয়েছে জুলাই বিপ্লব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, গ্রামীণ চিত্রসহ অন্তত ১১০টি চিত্র। সেগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কেউ আবার স্মার্টফোনে ছবির সঙ্গে নিজেকে ফ্রেমবন্ধী করছেন। গতকাল শনিবার […]
Read more
01 7 কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইটভাটা

কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইটভাটা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে আড়াই লাখ টাকা জরিমানা গুণার পর বৈধ কাগজপত্রাদি ছাড়া আর ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে উপজেলা প্রশাসনের কাছে গত বুধবার মুচলেকা দেন চার ভাটা মালিক। তবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের পরপর তারা ফের অবৈধভাবে ভাটা পরিচালনা করছেন বলে জানা গেছে। এছাড়াও ভাটায় নিষিদ্ধ ড্রাম চিমনিতে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে […]
Read more
02 8 কুমারখালীতে শঙ্কা মাথায় নিয়ে পরিষদে ফিরলেন চেয়ারম্যান

কুমারখালীতে শঙ্কা মাথায় নিয়ে পরিষদে ফিরলেন চেয়ারম্যান

কুমারখালী প্রতিনিধি ॥ কার্যালয়ে এখনও ঝুলছে তালা। রয়েছে প্রতিপক্ষের হামলার শঙ্কা। তবুও জনগণের সেবা দেওয়ার লক্ষ্যে প্রায় তিন দিন পরে কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদে ফিরেছেন চেয়ারম্যান। সচিবের কক্ষে বসেই দিচ্ছেন নাগরিক সেবা। এতে স্বস্তি ফিরেছে জনমনে। ব্যাপক খুশি সেবা প্রত্যাশীরা। গতকাল বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, […]
Read more
06 7 কুমারখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় তিন দিন ধরে পরিষদের সেবা বন্ধ

কুমারখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় তিন দিন ধরে পরিষদের সেবা বন্ধ

কুমারখালী প্রতিনিধি ॥ প্রধান ফটক খোলা হলেও চেয়ারম্যান কার্যালয়ের দরজায় এখনও ঝুলছে তালা। সেজন্য এবং নিরাপত্তার অভাবে পরিষদে আসেন না চেয়ারম্যান। আবার পরিষদের বাইরে ফাইল পত্র নিয়ে সই সাক্ষরে নিষেধ রয়েছে প্রশাসনের। এ সব কারণে গত রোববার থেকে সেবা বন্ধ রয়েছে কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। তারা […]
Read more
12 6 কুমারখালীতে ব্র্যাক ব্যাংকে দুর্ধর্ষ চুরি 

কুমারখালীতে ব্র্যাক ব্যাংকে দুর্ধর্ষ চুরি 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে একটি দুই তালা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার শামসুল জোয়ার্দারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। শামসুল জোয়ার্দারের বাড়ির নিচ তলায় ব্রাক এনজিওর অফিস ও দ্বিতীয় তলাতে পরিবারসহ বসবাস করতেন। ঘটনার দিন রাতে তিনি ঐ […]
Read more
07 5 কুমারখালী ইউনিয়ন পরিষদের তালা খুললেও সেবা বন্ধ

কুমারখালী ইউনিয়ন পরিষদের তালা খুললেও সেবা বন্ধ

মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ ঘড়ির কাটায় সকাল ১১ টা বাজে। তবুও টাঙানো হয়নি জাতীয় পতাকা। প্রধান ফটকে ঝুলছে তালা। আসেনি চেয়ারম্যান, সচিব ও মেম্বররা। কয়েকজন গ্রাম পুলিশ বসে আছেন। আর ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। গতকাল সোমবার (৬ জানুয়ারি) কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদে সরেজমিন গিয়ে এ চিত্র দেখা যায়। এতে চরম ভোগান্তিতে […]
Read more
07 4 কুমারখালীর ইউনিয়ন পরিষদ ভবনে বিএনপির তালা

কুমারখালীর ইউনিয়ন পরিষদ ভবনে বিএনপির তালা

কুমারখালী প্রতিনিধি ॥ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটক ও চেয়ারম্যান কার্যালয়ের তালা লাগিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল রবিববার (৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তালা লাগান তাঁরা। এছাড়াও যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের টোল আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য ফ্রি ঘোষণা করেছেন তাঁরা। […]
Read more
12 4 কুমারখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ফেসবুকে পোস্ট 

কুমারখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ফেসবুকে পোস্ট 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম (২৮) কে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৪ জানুয়ারি) জাহাঙ্গীর আলম এর  ফেসবুক আইডি থেকে তিনি লেখেন, ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস” শিরোনামে একটি স্ট্যাটস দেন। তিনি লিখেছেন আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী […]
Read more
04 4 কুমারখালীতে সারের সংকট নেই-পরিবহনের কারণে ধীরগতি

কুমারখালীতে সারের সংকট নেই-পরিবহনের কারণে ধীরগতি

মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পরিদর্শনে এসেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইয়ামিন খানগতকাল শনিবার (৪ জানুয়ারি) দুপুর একটা ৪৪ মিনিটে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মুকব্লু হোসেন নামের গুদামটি পরিদর্শন করেন তিনি। সেখানে ৫৮ মিনিট ধরে তিনি গুদাম পরিদর্শন ও উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জেলা কৃষি […]
Read more
15 3 কুমারখালীতে বাড়ি মালিককে দিতে হচ্ছে সাব-মার্সিবল পাম্প বিল

কুমারখালীতে বাড়ি মালিককে দিতে হচ্ছে সাব-মার্সিবল পাম্প বিল

মোশারফ হোসেন ॥ কুমারখালী পৌরসভায় বসবাসকারী বাড়ির মালিকদের পানির বিলের সঙ্গে সাব-মার্সিবল পাম্প ব্যবহার বাবদ ১৫০ টাকা ফি আদায়ে। ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক সমাজ। এই বিল প্রত্যাহারের চাই পৌরবাসী। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, মন্ত্রণালয়ের  সিদ্ধান্ত অনুযায়ী বিধি অনুসারে এ বিল ধার্য করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ কুমারখালী পৌরবাসীকে চাহিদা মত সাপ্লাই পানি দিতে পারছে না পৌরসভা।  বাসাবাড়িতে […]
Read more
1 29 30 31 32 33 117

সর্বাধিক পঠিত