কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

12 1 শহরজুড়ে বিরিয়ানিতে বিষাক্ত রং ও কেমিক্যাল ব্যবহারের অভিযোগ

শহরজুড়ে বিরিয়ানিতে বিষাক্ত রং ও কেমিক্যাল ব্যবহারের অভিযোগ

দামে ভিন্নতা-মান নিয়ে প্রশ্ন   বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের বিভিন্ন বিরিয়ানির দোকান ও হোটেলগুলোতে দামের ব্যাপক তারতম্যের পাশাপাশি খাবারে ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহারের অভিযোগে উদ্বেগ বাড়ছে। আকর্ষণীয় রং ও সুগন্ধ আনতে কিছু অসাধু ব্যবসায়ী শিল্পকারখানায় ব্যবহৃত বিষাক্ত রং ব্যবহার করছেন এমন অভিযোগ ঘিরে জনমনে তৈরি হয়েছে শঙ্কা। বিশেষ করে কুষ্টিয়া শহরের মজমপুর গেট, […]
Read more
13 1 সবাই মিলে কাজ করি-আপন শহর নিজে গড়ি: প্রকৌশলী জাকির সরকার

সবাই মিলে কাজ করি-আপন শহর নিজে গড়ি: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ পরিচ্ছন্ন ও সবুজায়ন নগরী গড়ে তুলতে ক্লিন কুষ্টিয়া’ গ্রিণ কুষ্টিয়ার অবিরাম পথচলা। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সার্বিক তত্বাবধানে স্বেচ্ছাসেবী এইরসামাজিক সংগঠনটি গত ২০২৪ সালের নভেম্বর মাসে পরিচ্ছন্ন ও সবুজায়ন নগরীর লক্ষ্যে কাজ করে চলেছেন। ইতিমধ্যে কুষ্টিয়া শহরের কয়েক কিলোমিটার মহাসড়কের আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন। এদিকে […]
Read more
14 1 রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন তরুণদের মাঝে পৌঁছে দিতে হবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন তরুণদের মাঝে পৌঁছে দিতে হবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় উদযাপন হতে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। […]
Read more
10 1 একটি সচেতন সমাজ গঠনে সবার সহায়তা অপরিহার্য : ব্যারিস্টার রাগীব চৌধুরী

একটি সচেতন সমাজ গঠনে সবার সহায়তা অপরিহার্য : ব্যারিস্টার রাগীব চৌধুরী

আজাদ সানি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজে গতকাল রবিবার (৩ মে) এক উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়াম ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অত্র কলেজের সভাপতি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে মাদকের ভয়াবহ […]
Read more
08 1 সংসদ সদস্য হিসেবে নুসরাতের গেজেট প্রকাশ ঠেকাতে আবেদন মনিরার

সংসদ সদস্য হিসেবে নুসরাতের গেজেট প্রকাশ ঠেকাতে আবেদন মনিরার

ঢাকা অফিস ॥ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমকে গেজেট আকারে প্রকাশ না করার আবেদন জানিয়েছেন মনিরা শারমিন। গতকাল রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে তিনি এ আবেদন জানান। চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা […]
Read more
07 2 ইবির ভর্তি কার্যক্রম শুরু ৭ জুন

ইবির ভর্তি কার্যক্রম শুরু ৭ জুন

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৭ জুন শুরু হবে। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রম চলবে ১১ জুন পর্যন্ত। গতকাল রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী, বিভিন্ন অনুষদের […]
Read more
06 2 কুষ্টিয়ায় মাদকসহ গ্রেফতার পাঁচ  

কুষ্টিয়ায় মাদকসহ গ্রেফতার পাঁচ  

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার (৩ মে) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর উপজেলার রিফাইতপুর ও গোপালপুর গ্রামে দুপুরে পরিচালিত অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় […]
Read more
05 2 মা-বাবাহীন সংসার এখন ১০ বছরের জুনায়েদের কাঁধে

মা-বাবাহীন সংসার এখন ১০ বছরের জুনায়েদের কাঁধে

দৌলতপুর প্রতিনিধি ॥ যে বয়সে শিশুদের বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে হাসানের হাতে এখন ভ্যানের হ্যান্ডেল। রোদ-বৃষ্টি উপেক্ষা করে, ক্ষুধা ও ক্লান্তি সহ্য করে প্রতিদিন রাস্তায় নেমে পড়ে এই শিশু। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা ৩৭ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে গত পবিত্র রোজার ঈদের দিন মৃত্যুবরণ করেন হাবিবুর […]
Read more
04 2 নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের শফিক শেখের ছেলে। এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানের ডেলিভারী ম্যান হিসেবে কর্মরত ছিলেন। […]
Read more
03 2 ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিটু মৃধা আর নেই

ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিটু মৃধা আর নেই

ভেড়ামার প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিলশুকাভবানীপুর এলাকার মরহুম দুলাল হোসেন মেম্বারের বড় ছেলে জাহাঙ্গীর আলম মিটু মৃধা (৫৫) গতকাল রবিবার (৩ মে) সকালে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক জাহাঙ্গীর আলম মিটু মৃধা স্ট্রোক জনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্যক আন্তীয় স্বজন রেখে […]
Read more
1 145 146 147 148 149 986

সর্বাধিক পঠিত