বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর ০৭ নং ওয়ার্ডে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকেলে পৌর ০৭ নং ওয়ার্ডের অন্তর্গত হাজী মফিজ উদ্দিন নুরানী বহুমুখী মাদ্রাসায় ওয়ার্ড বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন ০৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মঈনুল ইসলাম বাবু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লেবু, উপস্থাপনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুর রশিদ।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজনেরা অংশগ্রহণ করেন। এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, রমজানের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
