কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে মাদক এবং চকলেট বাজি উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকার মাদক এবং চকলেট বাজি উদ্ধার করে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা ২০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির মরারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৩৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৮০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদক ও চকলেট বাজির আনুমানিক মূল্য ১৮ লক্ষ ৯৫ হাজার টাকা। বিজিবি জানায়, উদ্ধারকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারতীয় মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে। বিজিবি আরও জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর