পুলক সরকার ॥ কুষ্টিয়ায় তিন জন ওয়ারেন্টভুক্ত আসামী আটক করেছে খোকসা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে খোকসা থানার বিভিন্ন এলাকা থেকে জিআর-সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আমবাড়িয়ার মো. সদর আলী মন্ডলের ছেলে মো. রাজিব হোসেন মন্ডল (২৮), পৌর এলাকার কমলাপুর ৯নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে মো. মেহেদী মোল্লা (২৩) ও মো. এনোর ছেলে মো. রিপন (৩৬)। খোকসা থানার তদন্ত ওসি মো. মোশাররফ হোসেন এশিয়ান টিভিকে জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃংখলা রক্ষার্থে থানা এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
