খোকসায় বাজার মনিটরিংয়ে জাটকা ইলিশ জব্দ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বাজার মনিটরিংয়ে জাটকা ইলিশ জব্দ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ভবানীগঞ্জ বাজারে বাজার মনিটরিং অভিযানে জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল রবিবার (১ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন খোকসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ বিক্রির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে মাছগুলো জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় দান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী জাটকা সংরক্ষণে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।