কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ মুসতানজীদ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দুটি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মিরপুর-ভেড়ামারা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা: মুসতানজীদ লোটাস।

মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ মুসতানজীদ

মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ মুসতানজীদ
মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ মুসতানজীদ

বসতবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এমন খবর শুনে শনিবার সকালে তিনি বেলগাছী গ্রামে ছুটে যান। এসময় একেবারেই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে যাওয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করেন।

এ সময়ে জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শফিকুল ইসলাম মন্টু, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আলো সংস্থা নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, আরোহী সংস্থার সাবেক নির্বাহী পরিচালক হোসেন শহীদ সরোয়ার্দী ফেমাস, পোড়াদহ ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন দুলাল, শাহ আলম, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম বিশ্বাস, আসলাম হোসেন, সেতু এনজিওর সাবেক সভাপতি ওমর আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি শাহাজাহান আলী বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ মুসতানজীদ

পরে তিনি আহম্মদপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করেন। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ গত মঙ্গল ও বুধবার দুই দিন ওই গ্রাম দুটি অগ্নিকান্ডে শত শত বিঘা পানের বরজ ও ১২ টি বাড়ি পুড়ে যায়। এতে এলাকাবাসীর কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর