বিশেষ প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এ বছর ও কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এডুকেয়ার স্কুল এন্ড কলেজের মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য আমির হামজা।
এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজের প্রফেসর ড. গোলাম মওলা, আরবি ও ভাষা সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হোসাইন, প্রফেসর ড. রফিকুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান, কুষ্টিয়া জেলা জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুস আলী, সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো: নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কুষ্টিয়ার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। খুলনা বিভাগের মধ্যে আধুনিক স্মার্ট ক্যাম্পাস হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠানের জুড়ি নেই। এমন একটি ঐতিহ্যবাহী মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ জেলা গৌরব ও ভাবমূর্তিকে ফিরিয়ে আনতে কাজ করছে বলেও জানান তারা। প্রতিষ্ঠানের পরিচালক সোহেল রানা মানিক, প্রিন্সিপাল একাডেমিক মিস দিলরুবা পারভীনসহ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও আবাসিক শাখার শিক্ষার্থী, অভিভাবক, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং মুসলিম উম্মাহ কল্যানে মোনাজাত করা হয়।
