কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরের চিলিস রেস্টুরেন্টের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়নে সহযোগিতা করে এবং অর্থায়ন করে। সভায় সভাপতিত্ব করেন পিএফজি সমন্বয়কারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং সভা পরিচালনা করেন পিস অ্যাম্বাসেডর আব্দুল মান্নান বাদশা। বক্তব্য সমন্বয় করেন এলাকা সমন্বয়কারী এস. এম. রাজু জবেদ। এছাড়া আলোচনায় অংশ নেন এমঅ্যান্ডই, রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম ও কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন অফিসার এ. এস. এম. আতিকুর রহমান।

সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাঠ সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেলা সুজনের সভাপতি আবু হেনা মোহা. গোলাম রসুল বাবলু, বিএনপির প্রবীণ সদস্য মো. মিরাজুল ইসলাম রেন্টু, পিস অ্যাম্বাসেডর বনানি বিশ্বাস, আসাদুজ্জামান, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির এসরারুল হক, জাসাসের মো. মামুনুর রশিদ, ইমরান আহম্মেদ সঞ্জু, সাংবাদিক রেজাউল করিম রেজা, মিজানুর রহমান লাকি, ওয়াইপিএজি সমন্বয়কারী সাদিক হাসান রহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনায় ৩ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক সহিংসতায় ঘরবাড়ি ভাঙচুর এবং মাদক সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে উঠে আসে। এ প্রেক্ষিতে ওই এলাকায় একটি সম্প্রীতি বিষয়ক পিস ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচির সমন্বয় করবেন মিরাজুল ইসলাম রেন্টু ও আতাউল গণি ওসমান।

এছাড়া বড়িয়া বটতৈল এলাকায় মো. শরিফুজ্জামানের নেতৃত্বে পিস ইভেন্টের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সফল বিভিন্ন ফিল্ড ভিজিটের পরিকল্পনাও গৃহীত হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, পিএফজির মাধ্যমে সম্প্রীতির বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা ছবি ও ভিডিওর মাধ্যমে ডকুমেন্টেশন করা প্রয়োজন। পরবর্তীতে সেগুলো এমআইপিএসের ফেসবুক পেজ বা ব্যক্তিগত প্রোফাইলে প্রচারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।