১২ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

১২ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিজ সংবাদ ॥ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কুষ্টিয়া জেলা শাখার সদস্যরা নির্ধারিত মূল্যে সার, ডিজেল, কীটশানকের পর্যাপ্ত সরবরাহ, ধানের ন্যায্যমূল্য প্রদান, ধানের ন্যায্যমূল্য নির্ধারণ, ওজনে কারচুপি ও অতিরিক্ত খাজনা আদায় রোধে পদক্ষেপ, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও চাল ক্রয়, ভূমিহীন গরীব কৃষকদের রেশনিং এবং সকল কৃষককে কৃষি কার্ড প্রদানসহ ১২ দফা দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনর নিকট স্মারকলিপি পেশ করেছে।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোকতারুল ইসলাম স্মারকলিপিতে নির্ধারিত মূল্যে সার, ডিজেল, কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং ধানসহ সকল কৃষিপণ্য ও ফসলের উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তার দাবিসহ অন্যান্য ১২ দফা দাবি তুলে ধরা হয়েছে। নেতৃবৃন্দ  কৃষকের ফসল ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, ভেজাল সারের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও কৃষকের জন্য প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। ২০২৬ সালে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হবে বিধায় উজানের অর্থাৎ ভারতের থেকে পানি প্রাপ্তির জন্য জোরালো পদক্ষেপের দাবি করেন।