মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে ২০০৬ সালের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারী) জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা আফিফা মাসুমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ০৩ (তিন) টি মামলা দায়েরপূর্বক সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা  লঙ্ঘন করায় ও হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে একটি মামলা দায়েরপূর্বক এক হাজার মাত্র) টাকা জরিমানা আদায় করাসহ একটি হাইড্রোলিক হর্ণ জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যলয়ের উপপরিচালক মো. এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার ও পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। এছাড়াও অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন জেলা পুলিসের সদস্যগণ। পরবর্তীতে আদায়কৃত জরিমানা সরকারী কোষাগারে জমা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন কার্যালয়।