গুলশান অফিসে তারেক রহমানের সাথে কুষ্টিয়া জেলা বিএনপি নেতা জাকির সরকারের সাক্ষাৎ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গুলশান অফিসে তারেক রহমানের সাথে কুষ্টিয়া জেলা বিএনপি নেতা জাকির সরকারের সাক্ষাৎ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় দলকে সুসংগঠিত করার নির্দেশনা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশান অফিসে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সৌজন্যে সাক্ষাৎ করেন। সম্প্রতি তারেক রহমানের সাথে সাক্ষাৎকারের একটি ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ পেলে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানান এবং তার জন্য শুভ কামনা করেন। এছাড়া কুষ্টিয়াবাসী সহ অনেকে প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সংসদের উচ্চকক্ষে অথবা টেকনোকেট মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে মন্তব্য করেন।

সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে প্রকৌশলী জাকির হোসেন সরকার মুঠোফোনে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিষয়, সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। নির্বাচনে অংশগ্রহণকালে নেতাকর্মীদের ভূমিকা, ভোটের পরিবেশ এবং বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়েও কথা হয়। দলের চেয়ারম্যান এর দিকনির্দেশনা অনুযায়ী কুষ্টিয়ায় বিএনপির কার্যক্রম আরও বেগবান করা হবে ইনশাআল্লাহ। তবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছে, সেক্ষেত্রে তৃণমূলকে শক্তিশালী করে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে।