ইবির ঝাউদিয়া ব্রিজ মোড়ে ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী গুরুতর আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির ঝাউদিয়া ব্রিজ মোড়ে ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী গুরুতর আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় ট্রাকের ধাক্কায় এক প্রতিবন্ধী ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ইবি থানার ঝাউদিয়া ব্রিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার তৈলটুপি গ্রামের আব্দুর রাজ্জাক এর প্রতিবন্ধি ছেলে চাঁদ ইসলাম। প্রতিবন্ধি এই চাঁদ ইসলামের দুটি পা অকেজো, হাটতে না পারায় হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, প্রতিদিনের ন্যায় দুর্ঘটনার দিন ঝাউদিয়া ব্রিজ মোড়ে অবস্থান করছিলো তিনি। একটি মুহূর্তে বিকেলে তার দুটি পায়ের উপর দিয়ে ট্রাকের চাকায় গুরুত্বর আহত হোন। ঘটনার পর দ্রুত গতিতে ট্রাকটি স্থান ত্যাগ করে চলে যায়।

পরে স্থানীয়রা চাঁদ ইসলামকে চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত চাঁদ ইসলামের দুটি পা ক্ষত বিক্ষত হয়ে ভেঙে গেছে। তবে এখনো সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে স্থানীয় ব্যক্তিরা জানান ট্রাকের মালিককে সনাক্ত করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক মালিকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে সেখানে অবস্থান নেওয়া বৈদ্যনাথপুর এলাকার জলিল মন্ডলের ছেলে বাবু, কাশিনাথপুরের আসাদুল, তৈলটুপির জিয়াউর রহমান, ভাটা মালিক শরিফুল বিষয়টি নিশ্চিত করেন।  এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা এর সাথে কথা হলে তিনি জানান, এমন ঘটনার বিষয়ে পুলিশের কেউ অবগত করে নাই। তবে কোন অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।