বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে আট হাজার পিস নিষিদ্ধ ভারতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেট সহ রবিউল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক আড়াইটার সময় কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়িয়া হাউজিং সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম কুষ্টিয়া কুমারখালী থানাধীন চর চাপড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার বিকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী শামসুল আলম ও এএসআই মোঃ গোলাম কাওসার সহ সংঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনাকালে চৌড়হাস মোড়ে অবস্থান করছিলো।
এ সময় গোপন একটি সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিপুল পরিমান মাদক সহ একদল মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে মোল্লাতেঘড়িয়া হাউজিং সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে থেকে সন্দেহভাজন একজনকে আটক করে এবং দুইজন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত রবিউল ইসলামের কাছে থাকা দুইটি ০২টি ঔষধের কাটুনের মধ্যে থেকে ৮ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ভারতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার জানান, আট হাজার পাঁচশত পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান পরিচালনার সময় আরো দুইজন পালিয়েছে। তাদেরকেও সনাক্ত করার চেষ্টা চলছে। আটককৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
