বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বিজয়ী করতে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রচারণা করেন ২০ নং ওয়ার্ড বিএনপি। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুষ্টিয়া সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়েছে। প্রচারণায় অংশ নেন ২০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুল লতিফ, অর্থ বিষয়ক সম্পাদক আসলাম আলী, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড মহিলা দলের সেক্রেটারি মৌসুমী আক্তারসহ মহিলা দল নেত্রী সুমি, রোমা, উর্মি ও নুপুর। প্রচারণাকালে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে ধানের শীষের বিকল্প নেই। প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
