কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরে ধানের শীষের পক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের প্রচারনা ও গণসংযোগ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ নিয়েছিলো। এতে পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবুসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে চৌড়হাস, সাদ্দাম বাজার, মজমপুরসহ জনবহুল এলাকায় ব্যাপক প্রচারনা চালানো হয়। এতে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি খন্দকার আব্দুল মজিদের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মী অংশ নেন।

প্রচারনাকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন। এছাড়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তিনি নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনে একটি সুন্দর সমাজ গড়তে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর