এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দলের সকল সিনিয়র নেতৃবৃন্দ দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে এসে ধানের শীষে ভোট চাইলেন।ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী প্রচারণায় গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে গ্রামে নির্বাচনী প্রচারণা কালে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদ সরকার মঙ্গল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রমজান আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলি, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন,
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ খেলাফত হোসেন, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ দিন দুরে থাকা সিনিয়র নেতৃবৃন্দ এক মঞ্চে এসে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করায় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অমান্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে স্থান হবে না। দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন বলেন, ধানের শীষের বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার সাথে থেকে কাজ করতে চাই, গণসংযোগ কালে তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন, আমাদের মাঝে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই আপনারা সকলেই ধানের শীষে ভোট দিবেন। সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদ সরকার মঙ্গল বলেন, আমাদের ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে, ধানের শীষের বিজয়ের জন্য
