কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে দুই শিশু নিখোঁজ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই শিশু নিখোঁজের ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিশুরা হলো দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগিরচর এলাকার মো. কালু প্রামানিকের ছেলে মো. শামীন হোসেন (১৩) এবং একই এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (১১)। পরিবার জানায়, গত ১৯ জানুয়ারি দুপুরে শামীন হোসেন ও সাব্বির হোসেন বাড়ির কাউকে কিছু না জানিয়ে একসঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শামীন হোসেনের পরনে ছিল কালো ও হলুদ রঙের ট্রাউজার এবং কালো রঙের গেঞ্জি। তার গায়ের রং কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। অপরদিকে সাব্বির হোসেনের পরনে ছিল নীল রঙের ট্রাউজার ও খয়েরি রঙের গেঞ্জি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি এবং বাম পায়ের নলায় একটি পুরাতন কাটা দাগ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ শামীনের বাবা মো. কালু প্রামানিক দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির নম্বর ৯৯৬ এবং তারিখ ২০ জানুয়ারি ২০২৬। পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি নিখোঁজ শিশু দু’টির কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা মোবাইল নম্বর ০১৭৫৮৩৮৭৩৬৫-এ যোগাযোগ করার জন্য।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর