বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ৪ জন ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক হয়েছে। গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে ইবি থানা ও অত্র থানাধীন বিভিন্ন পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে এ চার জন আসামীকে ইবি থানাধীন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে কুষ্টিয়ার ইবি থানার জিআর-১৯/২৪ ও জিআর-৮৪/২৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ রাজিব খাঁ,
ইবি থানার সিআর-৪২/২৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ তুফান মোল্লা, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সিআর-৬১২/২৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ হেলাল উদ্দিন ও ভাঙ্গা থানা সিআর-৬১২/২৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ সাগর হোসেনকে আটক করা হয় এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান, “বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তারকৃত চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে”।
