বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পিঠা উৎসবের আয়োজন করা হয়। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে সংকল্প যুব সংগঠনের উদ্যোগে অসহায় পথ শিশু ও বয়োজ্যেষ্ঠদের মাঝে বিনামূল্যে পিঠা বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। সন্মানিত অতিথি ছিলেন, লিনা জাকির। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, খুলনা বিভাগীয় প্রধান ভিএসও আসাদুজ্জামান লিমন। এতে সভাপতিত্ব করেন সংকল্প যুব সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন। উৎসবে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং তাদের মাঝে পিঠা বিতরণ করা হয়।
