কুষ্টিয়ায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তলসহ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে ভেড়ামারা উপজেলার ধর্মপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।