খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক আপোষহীন প্রতীক: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক আপোষহীন প্রতীক: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া কোর্টস্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর, সদর উপজেলা, সরকারি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, জেলা বিএনপির সাবেক সহছাত্র বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিথুন, জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিরাজ,

জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মির্জা ইদিয়ামিনবেগ গামা প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন, পৌর ছাত্র দলের আহবায়ক সজল হোসেন, সদস্য সচিব কৌশিক আহমেদ, সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহরিয়ার আল মামুন, ছাত্র দল নেতা আলমগীর হোসেন সৈকত, সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি জাসির আহমেদ মসনদ, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস। এছাড়া সার্বিক সহযোগীতা করেন ছাত্র দলের অন্যান্য নেতাকর্মী। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি শুধু একটি দলের নেত্রী নন তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক আপোষহীন প্রতীক। তিনি নির্যাতনের স্বীকার হয়েও অন্যায়ের কাছে মাথানত করেননি। কিন্তু সমস্ত প্রতিকূলতার মাঝেও তার মনোবল, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার অটুট ছিলো। তিনি আমাদের মাঝে আর নেই, আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে আমাদের মধ্যে সকল দ্বিধাদ্বন্দ্ব ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।