দেশনেত্রী কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশনেত্রী কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া শহরের মোল্লাতেঘড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর ২১ নং ওয়ার্ড মোল্লাতেঘড়িয়া এলাকাবাসীর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন ২১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শফিউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ সুমন, ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, সদস্য হৃদয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এই দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় যিনি আজীবন সংগ্রাম করে গেছেন, সেই নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। তিনি আরো বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের পক্ষে কথা বলেছেন। বিগত স্বৈরাচার হাসিনা সরকার আমলে তার বিরুদ্ধে যে অবিচার করা হয়েছে, তা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায়, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।