মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার পোড়াদহ বাজারের রজনীগন্ধা জুয়েলার্স থেকে চুরি হওয়া লকার ফরিদপুর নদীর পাড় থেকে উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনার পর তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফরিদপুর নদীর তীরবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লকারটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লকারটি রজনীগন্ধা জুয়েলার্সের বলে নিশ্চিত করা হয়েছে। মিরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, সম্প্রতি পোড়াদহ বাজারে রজনীগন্ধা জুয়েলার্সে সংঘটিত চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। লকার উদ্ধার হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
