বিশেষ প্রতিনিধি ॥ শহিদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়এ ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে ও কুষ্টিয়া জেলা শাখার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
সন্মানিত অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া সন্মানিত অতিথি ছিলেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সহ সভাপতি ডা. আবু সাইম, সহ আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ড্যাব সংগঠনের দায়িত্ব প্রাপ্ত নেতা ও মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডা. নাসিমুল বারী বাপ্পী। সার্বিক সঞ্চালনা করেন ড্যাব কুষ্টিয়া শাখার সাবেক নেতা ডা. ফজলুল হক।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, আবু তালেব, ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. সাদ আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামিরসহ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এদিকে কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ প্রদান করেন।
এ সময় শত শত রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপি নেতারা বক্তব্য বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে আসছে। ড্যাব সংগঠন যে উদ্যোগ নিয়েছে এই কর্মসূচি তারই অংশ বিশেষ। বক্তারা আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে সাধারণ মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
