দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন চিলমারী ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন।তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মাওলানা।পরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
