খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় দোয়া ও খাবার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় দোয়া ও খাবার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়া আবাসন মোড় এলাকায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

প্রধান বক্তার বক্তব্যে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও দমন-পীড়নের চিত্র তুলে ধরেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান বাদশা, সদস্য জিয়া মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান রাজ্জাক রাজু, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি মাহাফুজ্জামান তিতাস, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মুন্না, সদস্য রফিকুল ইসলাম রফিক, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকার পারভেজ জীবন, সদস্য মাহিম ইসলাম রিথি ও আসিফ। এ

ছাড়াও উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন জীবন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সবুজ মন্ডল, পৌর ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পৌর ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি জুয়েল প্রামাণিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।