দেশনেত্রী খালেদা জিয়ার শুন্যতা পূরণ হবার নয়: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশনেত্রী খালেদা জিয়ার শুন্যতা পূরণ হবার নয়: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বোয়ালিয়া ইউনিয়ন শেহালা স্কুল মাঠে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা সংক্ষিপ্ত স্মৃতিচারণে বলেন, বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাঁর আমৃত্যু সংগ্রাম ও ত্যাগের কথা বাংলাদেশের মানুষ ভুলতে পারবে না। দেশ এক মহিয়সি, ত্যাগী, মমতাময়ী মাকে হারিয়েছে যার শুন্যতা পূরণ হবার নয়।  আমরা সকলেই আমাদের মমতাময়ী মায়ের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দোয়া অনুষ্ঠান শেষে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বাদ মাগরিব ডাংমড়কা বাজারে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। সংক্ষিপ্ত স্মৃতিচারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপি’র সাবেক সদস্য দৌলতপুর বিএনপির সিনিয়র নেতা আলেমে দ্বীন মোঃ রুহুল কুদ্দুস।