কুষ্টিয়ার ১৬ শিক্ষা প্রতিষ্ঠানে ১৪৪ ধারা জারি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার ১৬ শিক্ষা প্রতিষ্ঠানে ১৪৪ ধারা জারি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ সহকারি শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা কারণে আজ শুক্রবার (৯ জানুয়ারি)  দুপুর ২টা হতে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত নিন্মলিখিত শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ গজ চৌহদ্দির মধ্যে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

১৪৪ ধারার আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলোঃ চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া হাই স্কুল,  কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউট, কুষ্টিয়া সরকারি সেন্টাল কলেজ, কুষ্টিয়া সরকারি গালর্স হাই স্কুল, কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া জিলা স্কুল, সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দ মাসুদ রুমী কলেজ, সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।