কুমারখালী প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালী জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭৮, কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি বার বার করাবরনকারী নেতা সাবেক সংসদ সদস্য কেন্দ্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী।
জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ডাঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সাবেক অধ্যক্ষ নওয়াব আলী, খোকসা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও খোকসা থান বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনিসুজ্জামান, কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুজ্জাহিদ, জেলা কৃষক দলের নেতা মোঃ সুজন, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম পলাশ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কৃষক নেতা হারুন অর রশিদ হারুন,
জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সাবেক মেম্বার আকামুদ্দিন, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আকমল হোসেন, সহ-সভাপতি হাজী দাউদ, সহ-সভাপতি হাজী আব্দুর রশিদ, কৃষক দলের নেতা মোঃ রইচ মাষ্টার, যুব দলের আহবায়ক মোঃ আসলাম উদ্দিন, সদস্য সচিব ওহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক আবু মুছা, সাবেক যুব নেতা সোহরাব মেম্বার, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আজিবর রহমান, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক সুজন মন্ডল, রাসেল রানা, বিএনপি নেতা আওয়াল সরদার প্রমুখ ছাড়াও থানা বিএনপি, পৌর বিএনপি, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
