কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (৪ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে এলাকার সহায় সম্বলহীন দারিদ্র্য পীড়িত মানুষদের মাঝে শীতবস্ত্র এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি  মানবজমিন প্রতিনিধি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সদস্য মিলন আলী, জাহিদ হাসান, আবু হেনা মোস্তফা কামাল, আশরাফুল ইসলাম হিরা, সময়ের কন্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি নাঈম খন্দকার, সাংবাদিক নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর