বিশেষ প্রতিনিধি ॥ আজ ৩১ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্পোর্টস ইনচার্জ জাহিদুল আলম জয়ের বাবা মোঃ আশরাফুল আলমের (নাসির মাস্টার) প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৪ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিখ্যাত ও ঐতিহ্যবাহী দুর্বাচারা গ্রামের মল্লিকপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন নাসির মাস্টার।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নাসির মাস্টার। ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি ঐতিহ্যবাহী দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
