বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঢাকা ঝালুপাড়া এলাকার বাসিন্দা, চ্যানেল-২৪-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফ বিশ্বাসের মমতাময়ী মা হাসিনা বানু (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত হুজ্জত আলী বিশ্বাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৬ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টায় ঢাকা গোরস্থানে মরহুমার জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে। হাসিনা বানুর ইন্তেকালে স্থানীয় বিভিন্ন মহল ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাংবাদিক শরীফ বিশ্বাসের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খবরওয়ালা পত্রিকার পরিবার। খবরওয়ালা পত্রিকার পরিবার মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
