তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রায় দেড় যুগ পরে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে তারেক রহমান ফিরে আসার সংবাদে, গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার সময় কুষ্টিয়া জেলা ছাত্র দলের আয়োজনে পৌর সভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত এর নেতৃত্বে  ছাত্রদলের সকল ইউনিটির নেতাকর্মী এতে অংশ নেয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, শহর ছাত্রদলের আহ্বায়ক সজল, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহমেদ মসনদ ও সাধারণ সম্পাদক শিমুল, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক কাদের ও সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস প্রমূখ। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস সরকার কর্তৃক নির্যাতনের স্বীকার হয়ে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন হামলা, মামলার স্বীকার হয়ে, উনি লন্ডনে ছিলেন। উনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমাদের এই কর্মসূচি। তিনি আরো বলেন, তারেক রহমান শুধু ছাত্র দলের না, উনি পুরো বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই ১৮ কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। কারন বাংলাদেশে কোন জাতীয় নেতা নেই, শুধুমাত্র তারেক রহমান ছাড়া।

তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে আসবেন এই প্রত্যাশা সকলের। আপনারা জানেন গত ১৫ বছর দেশে কোন ভোট ছিলো না, যারা ভোট দিতে চাই, যারা গনতন্ত্রকামী মানুষ। এই গনতন্ত্রকামী মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমান। উনি বাংলাদেশে আসছেন, আমরা আশাবাদী বাংলাদেশকে উনি সঠিক নেতৃত্বের মাধ্যমে এদেশের উন্নয়ন সর্বচ্চ পর্যায়ে পৌছে দিবেন। এদিকে জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, বাংলাদেশে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশের মাটিতে আসছেন এটা অনেক আনন্দের বিষয়। আগামী ২৫ ডিসেম্বর উনার আগমনে এই আনন্দ শোভাযাত্রা। ২০০৯ সালে তারেক রহমানের উপর নির্যাতন করা হয়েছিলো, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন।

সুস্থ হয়ে দেশে ফেরার চেষ্টা করেও ফ্যাসিস সরকারের জন্য তা সম্ভব হয়নি। তবে দীর্ঘদিন লন্ডনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। তার মাধ্যমে আমরা সঠিক নির্দেশনা পেয়েছি, তারেক রহমান আবেগ ও ভালোবাসার জায়গা। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, ধানের শীষের বিজয় হবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশে গনতন্ত্র ফিরে আসবে। এছাড়া জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। তিনি বলেন, ফ্যাসিস সরকারের নির্যাতনের কারনে দীর্ঘদিন লন্ডনে থেকেছেন। দেশ নায়ক তারেক রহমানের দেশে আশা উপলক্ষে বাংলাদেশের মানুষের মধ্যে যে অনুভূতি কাজ করছে, সেটা স্বাধীন, সার্বভৌমত্ব, গনতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের আশা আকাঙ্খা পুরন হবে ইনশাআল্লাহ। অন্যান্য বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের দেশে আগমন গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি যোগ করবে। তার নেতৃত্বে জনগন ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও শক্তিশালী হবে। দেশ নায়ক তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন আশা জাগছে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনে দলীয় সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।