দৌলতপুরে কারিকর সম্প্রদায়ের প্রায় ৭০০ জনের বিএনপিতে যোগদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে কারিকর সম্প্রদায়ের প্রায় ৭০০ জনের বিএনপিতে যোগদান 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২৫

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধর্মদহ গ্রামের কারিকর পাড়ার প্রায় ৭০০ জন কারিকর সম্প্রদায়ের নারী পুরুষ হেলাল ও কাজলের নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) ধর্মদহ গ্রামের কারিকর পাড়ায় কারিকর সম্প্রদায়ের  আয়োজনে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, আদাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম,

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কারিকর সম্প্রদায়ের মেয়েদের হাতে বুননকৃত গামছা গলায় পরিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয়। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু মোল্লা নব্য যোগদান কারিদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনারা বিএনপিতে যোগদান করায় এই এলাকায় বিএনপির সংগঠন শক্তিশালী হবে। সম্প্রদায়ের লোকজনদের আশ্বস্ত করে বলেন দৌলতপুর বিএনপি আপনাদের সকল প্রয়োজনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। পাশাপাশি আপনাদের সকল সমস্যার সমাধানে পাশে থাকবে ইনশাআল্লাহ। যোগদান অনুষ্ঠান শেষে তেকালা বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে প্রার্থনায় শামিল হন।