কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে চাচাতো ছোট ভাইয়ের হাতে বড় ভাই হাফিজুল (৪০) খুন হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল একই এলাকায় মৃত নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুরে নিহতের চাচাতো ভাই মহিরের রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ধস্তাধস্তির একপর্যায়ে মহির বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের শরীরে আঘাত করলে হাফিজুল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পারিবারিক কলহের কারণেই এমন হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত হাফিজুরের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর