কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দৌলতপুর সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  রিয়াজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন,

উপজেলা প্রকৌশলী  রাকিব হাসান এবং দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৌলতপুর মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি কুমার বিন হাবিব।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর